কাল ইবির মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ৪ জানুয়ারি

৩০ ডিসেম্বর ২০২১, ০৯:৫০ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন ইউনিটে (এ, ব, ও সি) আগামী ৪ জানুয়ারি (মঙ্গলবার) থেকে ভর্তি শুরু হবে। এছাড়া আগামীকাল শুক্রবার প্রথম মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। বিভাগসমূহে আসন খালি থাকা সপেক্ষে ১৯ জানুয়ারি ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে। এদের ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় গুচ্ছের আওতামুক্ত ইবির ধর্মতত্ত্ব অনুষদ

আসন খালি থাকলে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এছাড়া অটোমাইগ্রেশনের ফলে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। বিশেষ কোটায় শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: বর্ণাঢ্য আয়োজনে ৪১তম ইবি দিবস উদযাপন

গুচ্ছভুক্ত বিশ্বদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীগণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগে ভর্তির জন্য আগামী ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রশোজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে। আবেদন করতে কোন ফি দিতে হবে না।

আরও পড়ুন: ক্যাম্পাসে শূন্যতা, অতিথি পাখিতে মুখর ইবি

এছাড়া ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ বিভাগীয় শর্ত পুরণ সাপেক্ষে শুধুমাত্র উক্ত ইউনিটের বিভাগসমূহের মধ্যে আবেদন করতে পারবে। যা আগামী ৫ জানুয়ারি শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আবেদন প্রক্রিয়াকরণ ফি ৫০০ টাকা অশ্রণী ব্যাংকে জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে, ‘সাফ’ জানালেন…
  • ১৭ মার্চ ২০২৬
যেসব অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে বাসচাপায় সিএনজি চালকসহ দুই বন্ধু নিহত
  • ১৭ মার্চ ২০২৬
ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ট্রাম্পকে ‘ভুল পথে পরিচালিত …
  • ১৭ মার্চ ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নেবে শিক্ষক-প্রদর্শ…
  • ১৭ মার্চ ২০২৬
জুলাই গণ-আন্দোলন: ন্যারেটিভ, সংবিধান ও রাষ্ট্রীয় বৈধতা
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence