ববি রাষ্ট্রবিজ্ঞান ছাত্রসংসদের ভিপি শফিকুল, সম্পাদক মঞ্জরুল

২৭ ডিসেম্বর ২০২১, ১০:৪১ PM
শফিকুল ইসলাম ও মঞ্জরুল হাসান।

শফিকুল ইসলাম ও মঞ্জরুল হাসান। © সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রসংসদের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গঠনতন্ত্রের পদাধিকারবলে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মাসুম সিকদার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি (ভিপি)  পদে  নির্বাচিত হয়েছেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঞ্জরুল হাসান। 

আরও পড়ুন: দুই চিকিৎসক দিয়েই চলছে যবিপ্রবির চিকিৎসাসেবা

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।  এবং  সন্ধ্যা সাড়ে সাত টায় ফলাফল প্রদান ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সানবিন ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার প্রভাষক ফারহানা আক্তার তানিয়া এবং মনিরা আখতার।

শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শাহরিয়ার আদনান,  সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান রনি, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মোস্তফা কামাল, এবং অর্থ সম্পাদক পদে হাসানুল বান্না (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া সম্পাদক পদে সিফাতুল্লাহ খান,  উপক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন মাকসুদ খান সোহান, উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে শুভ সমাদ্দার, দপ্তর সম্পাদক পদে মো. যোবায়ের হোসেন। 

আরও পড়ুন: অনাপত্তি পত্রে আপত্তি, বিপাকে শিক্ষকরা

এছাড়াও  কার্যনির্বাহী সদস্য  ১ পদে মো. আবিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য  ২ পদে তৌসিফ আলম খান  এবং  কার্যনির্বাহী সদস্য ৩ পদে নির্বাচিত হন মো. সাব্বির হোসেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিভাগজুড়ে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। ১ লা ডিসেম্বর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত ছিল মনোনয়ন ফরম উত্তোলনের সময় এবং গত ৮ ডিসেম্বর ১৪ পদের জন্য ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence