তিন দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

২৭ ডিসেম্বর ২০২১, ০৩:৪৮ PM
রাস্তা সংস্কারসহ তিন দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাস্তা সংস্কারসহ তিন দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের রাস্তা সংস্কারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন সংসদের নেতা কর্মীরা।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।

আরও পড়ুন: কলেজ ও বিষয় চয়েসের ফল চলতি সপ্তাহে

শিক্ষার্থীদের তিন দফা দাবিসমূহ, কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ঝিনাইদহ হতে ক্যাম্পাস পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করা, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণ এবং ক্যাম্পাস হতে কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে চলাচল করা সকল বাসে হাফভাড়া নিশ্চিত করা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক পিয়াস পান্ডের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাহমুদল হাসান, মেহেদী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ, ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি জিকে সাদিক প্রমুখ। এসময় রাজীন, শ্যামলী তানজিন অনু, রায়হানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 আরও পড়ুন: ময়মনসিংহের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্প্রিড ব্রেকার না থাকায় গড়াই নামক গাড়ি বিশ্ববিদ্যালয়ের সমানে দিয়ে ঝড়ের গতিতে চলে। এতে ছোটখাট দুর্ঘটনা লেগেই থাকে। প্রশাসনকে অবগত করা হলেও আশ্বাসেই আটকে গেছে। আমাদের নায্য দাবি নিয়ে কেন বারবার মানববন্ধন ও অবরোধ করতে হবে। আমাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ বলেন, আমরা এর আগেও বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের প্রাণ বাসের নিচে পড়ে পিষ্ট হয়েছে। আন্দোলন ও ক্ষতিপূরণ দিয়ে আমরা কিন্তু স্বজনদের কাছে তাকে ফিরিয়ে দিতে পারি নি। তাই এই রাস্তার দূর্ঘটনার কবলে পড়ে আর কোন মায়ের কোল খালি হওয়ার আগে দাবিসমূহ কার্যকর করা হোক।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬