১১ ফেব্রুয়ারি জবিতে গাইবেন জেমস

২৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯ PM
মাহফুজ আনাম জেমস

মাহফুজ আনাম জেমস © ফাইল ফটো

আগামী ১১ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গান গাইবেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। জবির ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে তাকে ক্যাম্পাসে নিয়ে আসা হচ্ছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ আজহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন অ্যালামনাইয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এমেল হক মোল্লার সঞ্চালনায় অ্যাসোসিয়েশনের সভাপতি রামেদুল ইসলাম পল্লব, সাধারণ সম্পাদক ওমর ফারুকের উপস্থিতে পুনর্মিলনী আয়োজক উপ-কমিটি গঠন কর হয়।

আরও পড়ুন: রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে যা বললেন ভিসি

কমিটিতে শেখ মোহাম্মদ আজহারকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্য সচিব করা হয়। এছাড়া কমিটিতে ১০ জনকে করা হয়েছে সদস্য। আগামী ৭ জানুয়ারি থেকে পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হবে।

আরও পড়ুন: জাবিতে দ্বিতীয়বার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ভর্তি কমিটির সভায়

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ‘উচ্ছ্বাসে উল্লাসে, নতুন আলোর উদ্ভাসে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬