খুবি অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি পলাশ, সম্পাদক দীপক

২৩ ডিসেম্বর ২০২১, ০৮:১৪ PM
সভাপতি  এম মনিরুজ্জামান পলাশ, সম্পাদক দীপক চন্দ্র মন্ডল

সভাপতি এম মনিরুজ্জামান পলাশ, সম্পাদক দীপক চন্দ্র মন্ডল © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাচনে উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ) সভাপতি ও উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়ন দলের পাঁচজন একই স্কুলের শিক্ষার্থী

দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে মধ্যরাতে ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, এবারের নির্বাচনে মোট ১৭টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন ও তানভীর হোসেন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সুশান্ত কুমার বসু, অর্থ সম্পাদক সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম (রফিক), দপ্তর সম্পাদক সহকারী রেজিস্ট্রার মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র সায়েন্টিফিক অফিসার ছুনুরাম রায় (সাগর), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম (শহিদ), সমাজ কল্যাণ সম্পাদক সেকশন অফিসার সরদার ইসরাফিল হোসেন।

আরও পড়ুন: লবনাক্ত ও জলাবদ্ধ জমিতে ধান চাষের গবেষণায় বড় অগ্রগতি

এছাড়া নির্বাহী সদস্যের ৭টি পদে নির্বাচিত হয়েছেন সহকারী রেজিস্ট্রার সাইদা আক্তার রিনি, সেকশন অফিসার খান মঞ্জুর মোমেন রানা, সেকশন অফিসার মোছা. তাহেরা মনোয়ার, সহকারী রেজিস্ট্রার শেখ মো. সোহরাব হোসেন, সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক আবু সালেহ মো. পারভেজ ও সেকশন অফিসার লায়লা রুমঝুম।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close