বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি সৌম্য, সম্পাদক ইভান

২৩ ডিসেম্বর ২০২১, ০৩:৩৭ PM
সভাপতি সৌম্য সরকার,  সম্পাদক ইভান চৌধুরী

সভাপতি সৌম্য সরকার, সম্পাদক ইভান চৌধুরী © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৌম্য সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক মানবজমিন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইভান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রী চাইলে জবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ: উপাচার্য 

নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও ডেইলি বাংলাদেশ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আদিব, দপ্তর সম্পাদক দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র মাহমুদ জয়, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিপন তালুকদার, প্রচার সম্পাদক দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ জনি, কার্যনির্বাহী সদস্য-১ ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোবাশ্বের আহমেদ ও কার্যনির্বাহী সদস্য-২ দৈনিক যুগের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাকির হোসেন।

নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নুরুজ্জামান খান ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

আরও পড়ুন: হলে বিবাহিত ছাত্রী না থাকার নিয়ম বাতিল করছে মাভাবিপ্রবি

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বেরোবিসাসের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সরিফা সালোয়া ডিনা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গনের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, ক্যাফেটেরিয়ার সহকারী পরিচালক বিপুল হোসেন সহ আরও অনেকে।

নির্বাচন শেষে সাংবাদিক সমিতির ২০২০ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোবাশ্বের আহমেদ এবং উপদেষ্টা মণ্ডলিগণ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিকেলে নব-নির্বাচিত সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: শিক্ষক বদলিতে সমন্বয় করাসহ একাধিক সুপারিশ

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। এ ধারা অব্যাহত থাকবে। এসময় তারা শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণাও দেন।

সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
সাপ্লিমেন্টারিতে বসছেন না এইচএসসি ফেল অর্ধেকেরও বেশি, ১০ বো…
  • ১৩ নভেম্বর ২০২৬
নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভালুকায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950