ববি শিক্ষক সমিতির সভাপতি কাইউম, সাধারণ সম্পাদক বাতেন

২২ ডিসেম্বর ২০২১, ০৮:৪১ PM
নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক

নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস ও সভ্যতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন চৌধুরী।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। বিকাল ৩টায় ভোট গ্রহণ শেষ হয়। সন্ধ্যায় ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার।

প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি পদে ড. মো. খোরশেদ আলম ও ড. মো. আব্দুল কাইউম দুইজন সমান ৭১ করে ভোট পেলে পরে টসের মাধ্যমে সভাপতি পদ নির্ধারিত হয়।

আরও পড়ুন: ববিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিক্ষক সমিতির নির্বাচন

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ড.বিজন কৃষ্ণ সাহা যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক সুজন চন্দ্র পাল ,কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত মাহমুদ।

কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন, ড. তারেক মাহমুদ আবীর,আবু জাফর মিয়া,ড. রেহেনা পারভিন, রিফাত ফেরদৌস, সঞ্চয় কুমার সরকার, মো. সানবিন ইসলাম, অসীম কুমার নন্দী, মো. সাদেকুর রহমান,সুমনা রানী সাহা।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ববির পাঁচ শিক্ষার্থী

এবছর ‘‘শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’’ এই শ্লোগানকে সামনে রেখে খোরশেদ-জ্যোতির্ময় প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস এবং ‘‘সাম্য, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা আপোষহীন’’ এই শ্লোগান সামনে রেখে কাইউম-বাতেন প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক পদে ইতিহাস ও সভ্যতা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন চৌধুরী।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬