ইবিতে ‘পানপ্রেমী সংঘের’ আত্মপ্রকাশ

০৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৭ PM

© সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পানপ্রিয় একদল শিক্ষার্থী ‘পানপ্রেমী সংঘ’ নামের ব্যতিক্রমধর্মী একটি কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি দোকানে এই কমিটি গঠন করা হয়। এই কমিটির স্লোগান ‘পানের রসে হই আসক্ত, মাদকে হয় জীবন নষ্ট’।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাগর বিশ্বাসকে সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী আহমেদ তৌফিককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইমরান, সদস্য ইশতিয়াক প্রান্ত, এহসান খন্দকার, শিবলী নোমান, রিয়াদ ও মিনহাজ রুমন। উপদেষ্টা হিসেবে রয়েছেন তারেকুল ইসলাম জীবন ও ইজাবুল বারী।

সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ তৌফিক বলেন, পান একটি দেশীয় ঐতিহ্য। এটি রক্ষায় আমরা বদ্ধপরিকর। মাদক থেকে সবাইকে দূরে রাখতে এবং মাদকের বিকল্প হিসেবে পান খেতে উদ্বুদ্ধ করতে আমরা কাজ করে যাবো।

পাঁচটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো-

১. দেশীয় পণ্য হিসেবে পানের চাহিদা বৃদ্ধি করা।
২. জাতীয় অর্থনীতিতে পানের ভূমিকা ও রপ্তানি বৃদ্ধি করা।
৩. পানচাষে কৃষকদের উদ্ধুদ্ধ করা ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
৪. যারা মাদক থেকে দূরে থাকতে পান খেতে চান, তাদের উদ্বুদ্ধ করা এবং
৫. পানের ভেষজ গুণাগুণ সম্পর্কে সবাইকে জানানো।

কমিটি গঠন শেষে উপস্থিত সবার মাঝে পান বিতরণ করা হয়।

৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950