বিএনপি নেতা আলালকে গ্রেপ্তারের দাবিতে জবি ছাত্রলীগের বিক্ষোভ

০৮ ডিসেম্বর ২০২১, ০৪:৪৯ PM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল-কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেপ্তার ও তার বিচার দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। 

বুধবার (৮ ডিসেম্বর) জবি ছাত্রলীগের সম্মেলন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়। এসময় বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরবর্তীতে ভিক্টোরিয়া পার্কের মোড় হয়ে রায় সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান নেয়। এসময় বিএনপি নেতা আলালের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া রায়সাহেব বাজার মোড়ে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়। ঘন্টাখানেক অবস্থানের পর বিক্ষোভ মিছিলটি পুনরায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে জবি ছাত্রলীগের সম্মেলন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারী বিএনপি নেতা আলালকে দ্রুত গ্রেপ্তার ও তার বিচারের দাবি জানাচ্ছি।

যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬