ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

০৮ ডিসেম্বর ২০২১, ০৪:০৩ PM
ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (০৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেভ শর্মা রনি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে নতুন নেতৃত্বের জন্য আগামী ৭ দিনের মধ্যে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জীবন বৃত্তান্ত ইবির দায়িত্ব প্রাপ্ত তিন নেতার নিকট জমা দিতে বলা হয়েছে। সেই সাথে দায়িত্ব প্রাপ্ত নেতাদের ক্যাম্পাসে এসে জীবন বৃত্তান্ত জমা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

এদিকে, একই সময়ে পৃথক একটি প্রেস বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় সহ সম্পাদকের পদে মনোনীত করা হয়।

যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬