ববিতে বঙ্গবন্ধু অলিম্পিয়াডের পুরষ্কার বিতরণ

০৭ ডিসেম্বর ২০২১, ০৯:০৫ PM
পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

পুরষ্কার বিতরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিইউ রেডিও আয়োজিত ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন-১ ও সিজন-২’ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়সহ ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ছাদেকুল আরেফিন।

তিনি বলেন শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়েই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করা সম্ভব। এবং শিক্ষার প্রকৃত বাস্তবায়ন, ব্যক্তিত্ববোধের বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি ও বাস্তবায়ন করে। জীবনটা শুধু ভোগের নয় ত্যাগেরও বটে শিক্ষার্থীদের মধ্যে সমাজ ও দেশের জন্য দায়বদ্ধতার কমিটমেন্ট তৈরী করা অপরিহার্য।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ খোরশেদ আলম, আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মনিরা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করে বিইউ রেডিও'র সভাপতি সাইদুজ্জামান শোয়েব এবং সঞ্চালনায় ছিলেন সারা ইসলাম।

বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন - ১ প্রথম স্থান অধিকার করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিমা হোসাইন তমা, দ্বিতীয় স্থান অধিকার করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তইয়েবা তাকবির এবং তৃতীয় স্থান অধিকার করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিকাদাম রহমান।

বঙ্গবন্ধু অলিম্পিয়াড সিজন - ২ এর প্রথম স্থান অধিকার করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাদিয়া জান্নাত ইভা, দ্বিতীয় স্থান অধিকার করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদা হক মিতু, তৃতীয় স্থান অধিকার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিব রহমান।

একই অনুষ্ঠানে বিইউ রেডিও এবং এ্যামিকাস গিল্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া প্রথম জাতীয় আইন অলিম্পিয়াডের পুরষ্কার বিতরণ করা হয়। যেখানে প্রথম স্থান অধিকার করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া,দ্বিতীয় স্থান অধিকার করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সামিয়া সুলতানা এবং তৃতীয় স্থান অধিকার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিপা রানী সাহা।

শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মাসুদ বায়েজিদ
  • ১৩ নভেম্বর ২০২৬
৭ দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950