কিছুক্ষণের মধ্যেই জবি ভর্তির মেধাতালিকা প্রকাশ

০৭ ডিসেম্বর ২০২১, ০২:৩৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি বলেন, মেধাতালিকা প্রকাশের কাজ চলছে। এটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে আনুষ্ঠানিভাবে এই তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ৫ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল।

জানা গেছে, প্রথম মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে ভর্তির ফিস জমা দিতে হবে, দ্বিতীয় মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে এবং তৃতীয় মেধাতালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তির ফিস জমা দিতে হবে।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার তিন ইউনিটে ২ হাজার ৭০০ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৪০ হাজার শিক্ষার্থী। আসনপ্রতি লড়বে ১৪ জন শিক্ষার্থী। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির পর এবার বিএনপি প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন জ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু, একদিনেই …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬