কুবির ভর্তি আবেদনে ভুল সংশোধনের সুযোগ

০৭ ডিসেম্বর ২০২১, ০১:৪৫ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীরা আবেদনে ভুল সংশোধনের সুযোগ দিয়েছে কতৃপক্ষ। আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা তথ্য হালনাগাদ করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী।

পার্থ চক্রবর্তী জানান, যে সকল শিক্ষার্থী আবেদনে কোটা এবং ইউনিটে ভুল ইনপুট দিয়েছেন শুধু তারা আগামী রোববার সকাল ৯টা থেকে মঙ্গলবার রাত ১২টা (১২ থেকে ১৬ ডিসেম্বর) পর্যন্ত সেগুলো হালনাগাদ করতে পারবেন।

তিনি আরও বলেন, তথ্য হালনাগাদের পর ১৫ তারিখ থেকে সবাই পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। মনোনীতরা ভাইভার সময় অবশ্যই পেমেন্ট স্লিপ নিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, কুবির তিন ইউনিটে মোট ৪১ হাজার ৩১৪ শিক্ষার্থী আবেদন করেছেন। ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদনকারী এসব শিক্ষার্থী প্রতিটি আসনের জন্য ৪০ জন করে প্রতিযোগিতা করবেন।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close