খুবিতে আবেদন পড়ছে ৪৭ হাজার, আসনপ্রতি লড়বে ৩৮ জন

০৬ ডিসেম্বর ২০২১, ০৯:০৪ PM

© ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে তিন ইউনিটে মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটা সহ ১ হাজার ২২৭ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৪৭ হাজার ৯ জন শিক্ষার্থী।

আসনপ্রতি প্রতিযোগিতা করবেন ৩৮ জন শিক্ষার্থী। এছাড়াও বিদেশি কোটায় ৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি স্কুলে ১ টি করে বিকেএসপি কোটা রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খান গোলাম কুদ্দুস।

মেরিট অনুযায়ী ১ হাজার ২২৭ সিটে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা এবং আসন শূন্য থাকা সাপেক্ষে ওয়েটিং লিস্ট  প্রকাশ করা হবে৷ তিনি বলেন, মঙ্গলবার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির মিটিংয়ে কবে নাগাদ মেরিট লিস্ট দেওয়া হবে এবং ভর্তি পরীক্ষার রেজাল্টের বিষয়ে আলোচনা করার পর জানানো হবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর অনলাইনে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়। ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়।

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬