ইউজিসির বার্ষিক মূল্যায়নে কুবির অবস্থান ৪২ তম

০৬ ডিসেম্বর ২০২১, ০৮:৫০ PM

© ফাইল ছবি

২০২০-২১ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর মূল্যায়নে ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪২তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রবিবার (৫ ডিসেম্বর) ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয় সমূহের প্রাপ্ত নম্বরের ক্রমানুসারে ৪২ তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। যার প্রাপ্ত নম্বর ৩ এরও নিচে।

পড়ুন: দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা বশেমুরকৃবি, চবি ও কুয়েট

যেখানে ৯৮.৩৮ নম্বর নিয়ে ইউজিসির এই মূল্যায়নে প্রথম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। ৯৩ দশমিক ৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়াও যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমাদের অনেক কাজ হয়েছে। কিন্তু সময়মতো সাবমিট না করার কারণে এমনটা এসেছে। যেমন, জুনের আগের অনেক কাজ হয়েছে কিন্তু সেগুলোর ডকুমেন্টস ২-৩ মাস পর সাবমিট করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিব কেন এমন হয়েছে।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬