প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা হবে জবির নতুন ক্যাম্পাসে

০৬ ডিসেম্বর ২০২১, ০৩:৪০ PM

© টিডিসি ফটো

কেরানীগঞ্জে নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

সোমবার (৬ ডিসেম্বর) দ্যা ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস- ২০২১’ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন ক্যাম্পাসের পাশাপাশি বর্তমান ক্যাম্পাসেও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

পরিচালক (ছাত্র-কল্যাণ) ও পিডিএফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং পিডিএফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক এবং সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহা. শহীদুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, প্রক্টর ড. মোস্তফা কামাল, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও পিডিএফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সচিব জনাব রাজেশ কুমার দেব, সদস্য জনাব মো. রেজাউল করিম ও সদস্য জনাব শাহ মো. আজিমুল এহসান, জবি পিডিএফ-এর শিক্ষার্থী প্রতিনিধি জনাব পার্থ রায় (সভাপতি), জনাব রাকিব হাসান (সাধারণ সম্পাদক), পিডিএফ ইয়ুথ নেটের ডেপুটি টিম লিডার জনাব মেসবাহুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬