কুবিতে আবেদন পড়েছে ৪১ হাজার, আসনপ্রতি ৪০ জন

০৬ ডিসেম্বর ২০২১, ০১:৪৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শেষ হয়েছে। তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। আসনপ্রতি প্রতিযোগিতা করবেন ৪০ জন শিক্ষার্থী।

আবেদনের শেষ দিন রোববার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদনগুলো জমা পড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের বলেন, কোটা, ইউনিট এবং অন্যান্য বিষয়ে যাদের ভুল আবেদন জমা পড়েছে তাদের তা সম্পাদনার জন্য সময় দেয়া হবে।

তিনি বলেন, এক্ষেত্রে তারা দুই থেকে তিন দিন সময় পেতে পারেন। আগামীকাল (৭ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আছে। সেখানে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে, ২০ নভেম্বর থেকে আবেদন শুরু হলে সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও কারিগরি ত্রুটির কারণে এ সময়সীমা ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬