কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১৩ ডিসেম্বর

০৫ ডিসেম্বর ২০২১, ০২:১১ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ১০ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (০৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, নির্বাচন কমিশনার গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: গোলাম মর্তুজা তালুকদার এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানা যায়।

তফসিল সূত্রে জানা যায়, সোমবার (৬ ডিসেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং মঙ্গলবার (৭ ডিসেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রয় শুরু হবে। ৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনই ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close