কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় খুবি শিক্ষক সমিতির প্রতিবাদ

০৩ ডিসেম্বর ২০২১, ০৩:৪২ PM

© ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের  মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও দোষীদের আইনের  আওতায়  আনার দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি।

শুক্রবার (৩ ডিসেম্বর) সভাপতি ড. মো. ওয়ালিউল হাসানাত এবং সাধারণ সম্পাদক ড. তানজিল সওগাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  
                                  
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্চনার যে অভিযোগ উঠেছে তা তদন্তের মাধ্যমে প্রমাণ করে দায়ীদের আইনের আওতায় আনা হোক। এ ঘটনার প্রতিবাদে কুয়েটের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা যে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার সাথে একাত্মতা প্রকাশ করছে।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম হোসেনের সঙ্গে ছাত্রলীগের কয়েকজন খারাপ ব্যবহার করেন। এমনকি তাকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। পরে বাসায় ফিরে বুকে ব্যথা অনুভব করেন তিনি। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close