ইবির ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার ৫ ও ৬ ডিসেম্বর

০২ ডিসেম্বর ২০২১, ০২:৩৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকার ভর্তি শেষে একটি বিভাগে ২১টি আসন শূন্য রয়েছে। খালি থাকা আসনে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আগামী ৫ ও ৬ ডিসেম্বর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র মতে, বুধবার (১ ডিসেম্বর) ‘ডি’ ইউনিটের মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি শেষ হয়েছে। তিনটি বিভাগের ভর্তি শেষে ২৪০টি আসনের মধ্যে দাওয়াহ অ্যান্ড ইসালামিক স্টাডিজ বিভাগে ২১টি আসন শূন্য রয়েছে।

এসব আসনে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আগামী ৫ ও ৬ ডিসেম্বর ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৮ থেকে ২২ ডিসেম্বর বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে, ‘সাফ’ জানালেন…
  • ১৭ মার্চ ২০২৬
যেসব অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে বাসচাপায় সিএনজি চালকসহ দুই বন্ধু নিহত
  • ১৭ মার্চ ২০২৬
ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ট্রাম্পকে ‘ভুল পথে পরিচালিত …
  • ১৭ মার্চ ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নেবে শিক্ষক-প্রদর্শ…
  • ১৭ মার্চ ২০২৬
জুলাই গণ-আন্দোলন: ন্যারেটিভ, সংবিধান ও রাষ্ট্রীয় বৈধতা
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence