ইবির ‘ডি’ ইউনিটে ২১ আসন শূন্য

০১ ডিসেম্বর ২০২১, ০৭:২৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে ওই অনুষদে ২৪০টি আসনের মধ্যে একটি বিভাগে ২১টি আসন শূন্য রয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসন খালি সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আগামী ৫ ও ৬ ডিসেম্বর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

ইউনিট সমন্বয়ক সূত্রে জানা গেছে, বুধবার (১ ডিসেম্বর) ‘ডি’ ইউনিটের মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি শেষ হয়েছে। তিনটি বিভাগের ভর্তি শেষে ২৪০টি আসনের মধ্যে দাওয়াহ অ্যান্ড ইসালামিক স্টাডিজ বিভাগে ২১টি আসন শূন্য রয়েছে।

আসন খালি সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আগামী ৫ ও ৬ ডিসেম্বর ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তাদের ৭ ডিসেম্বর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৮ থেকে ২২ ডিসেম্বর বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd.com) থেকে জানা যাবে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬