তিতুমীর কলেজ

বের হলেন ছাত্র হিসেবে, ফিরলেন উপাধ্যক্ষ হয়ে

৩০ নভেম্বর ২০২১, ০১:১৮ AM
নতুন উপাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কলেজ অধ্যক্ষ

নতুন উপাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কলেজ অধ্যক্ষ © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম বদরুন্নেসা মহিলা কলেজের গনিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মহিউদ্দিন।

সোমাবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি দায়িত্ব গ্রহন করেন। অধ্যাপক মহিউদ্দিন ১৯৮৩ সালে তিতুমীর কলেজেই একাদশ শ্রেনিতে পড়ালেখা করেছিলেন।

ছাত্রজীবনের কলেজে নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার অনুভূতি জানতে চাইলে নতুন উপাধ্যক্ষ জানান, আমি এই কলেজের শিক্ষার্থী ছিলাম। সবার জীবনে আকাঙ্খা থাকে নিজের কলেজে শিক্ষক হওয়ার। তাই আমি গর্ববোধ করছি নিজের কলেজের উপাধ্যক্ষ হতে পেরে।

তিতুমীর কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ায় তিতুমীর কলেজের উপাধ্যক্ষ পদটি শূন্য হয়।

অধ্যাপক মো. মহিউদ্দিন তিতুমীর কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দনে অভিনন্দনে ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শিক্ষক ও শিক্ষার্থীরা খবরটি পাওয়ার সাথে সাথে তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬