ইবির ১২ প্রশাসনিক পদে রদবদল

২৯ নভেম্বর ২০২১, ০৯:১৩ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক ১২টি পদে রদবদল করেছে কর্তৃপক্ষ। ছাত্র-উপদেষ্টা, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, আইসিটি সেল, আইকিউএসি ও টিএসসিসি’র পরিচালকসহ বিভিন্ন পদে এসব দায়িত্ব বণ্টন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদের নিয়োগ দিয়েছেন। 

রবিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র মতে, এক বছর শূন্য থাকার পর ছাত্র-উপদেষ্টা নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরিন। টিএসসিসি’র পরিচালক পদে ইসলামের ইতিহাস ও সংকৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ১ বছর এসব পদে দায়িত্ব পালন করবেন। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান। একই সঙ্গে অতিরিক্ত পরিচালক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মহব্বত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিন বছরের জন্য তারা এসব পদে নিয়োগ পেয়েছেন। 

এছাড়া নিয়োগপ্রাপ্ত অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলাম ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালিদ হোসেন জুয়েল, আইসিটি সেলের সহকারী পরিচালক পদে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মুনতাসির রহমান ও আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক সাদেক আলী। তারা ১ বছর এসব পদে দায়িত্ব পালন করবেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নেবে শিক্ষক-প্রদর্শ…
  • ১৭ মার্চ ২০২৬
জুলাই গণ-আন্দোলন: ন্যারেটিভ, সংবিধান ও রাষ্ট্রীয় বৈধতা
  • ১৭ মার্চ ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল পর হাতিয়ার ইউএনওকে ওএসডি
  • ১৭ মার্চ ২০২৬
‘শক্তিশালী’ ইহুদি লবির চাপে ইরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ…
  • ১৭ মার্চ ২০২৬
মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • ১৭ মার্চ ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল সংক্রামক …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence