জবিতে ২য় ডোজ টিকার জন্য দিতে হবে তথ্য

২৮ নভেম্বর ২০২১, ০২:২৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিক্যাল সেন্টারে অস্থায়ী টিকা ক্যাম্পে ২য় ডোজ টিকা দেওয়া হবে আগামী ৫-৭ ডিসেম্বর। শিক্ষার্থীরা কোন দিন ২য় ডোজ টিকা নিতে চায় সে তথ্য দিতে হবে। এক্ষেত্রে যারা ১ম ডোজ টিকা নিয়েছেন সেসব শিক্ষার্থীদের স্টুডেন্ট পোর্টালে লগইন করে টিকা নেওয়ার তারিখ নির্ধারণপূর্বক অন্যান্য তথ্য প্রদান করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টিকা ক্যাম্প থেকে ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন তাদের ২য় ডোজ টিকা গ্রহণের জন্য তারিখ নির্ধারণপূর্বক http://student.erp.jnu.ac.bd/jnuis/student/login/view.html লিংকে প্রবেশ করে তথ্য দিতে হবে।

৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোভিড-১৯ এর ২য় ডোজ টিকা প্রদান করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা দেশের অন্যত্র সিনোফার্মের ১ম ডোজ টিকা গ্রহণ করেছে কিন্তু ২য় ডোজ গ্রহণ করেনি তারা টিকা কার্ড প্রদর্শনপূর্বক বিশ্ববিদ্যালয়ের টিকা ক্যাম্প থেকে ২য় ডোজ টিকা গ্রহণ করতে পারবে।

এর পূর্বে গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ মশিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, গত ২৫-২৯ অক্টোবর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্প থেকে ১৯৬০ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা গ্রহণ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬