ইবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলীনা নাসরীন

২৭ নভেম্বর ২০২১, ০৬:২৩ PM
অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও ইবি লোগো

অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও ইবি লোগো © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম নারী ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে ছাত্র-উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। ২৫ নভেম্বর পরবর্তী এক বছর তিনি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি সকল সুযোগ সুবিধা পাবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘আমি এখনো চিঠি পাইনি। যোগদান করবো কিনা ভেবে দেখবো।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের মৃত্যু হয়। এরপর থেকে ছাত্র উপদেষ্টার পদটি শূণ্য ছিল।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬