‘হলে থাকতে হলে গালি খেয়েই থাকতে হবে’-ছাত্রলীগ কর্মীর হুমকি

২৬ নভেম্বর ২০২১, ১১:০১ PM
 ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র গ্রুপের দ্বন্দ্ব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র গ্রুপের দ্বন্দ্ব © ছবি : সংগৃহীত

‘হলে থাকতে হলে গালি খেয়েই থাকতে হবে।’-বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাবা হিমুর বিরুদ্ধে। শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র গ্রুপ।

আরবি ভাষা ও সাহিত্যের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফয়সাল হোসেন ও একই শিক্ষাবর্ষের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের তামজিদ হায়দার জিত জুনিয়র ওই শিক্ষার্থীর উদ্দেশ্যে আরো বলেন, ‘হলে থাকতে হলে এভাবেই থাকতে হবে। না হলে নেমে যেতে হবে।’

জানা গেছে, মূল ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু হলের অতিথি কক্ষে। সেদিন রাত সাড়ে নয়টার দিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ব্যাচের নাম নির্ধারণ’ সংক্রান্ত সভায় কথা বলেন জুনিয়র কর্মী জিত। সেখানে তার কথায় ক্ষুব্ধ হন সিনিয়র কর্মী হিমু। এই ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজ পর জিতের বন্ধু ফয়সালকে ফোন করে শেখ রাসেল হলের সামনে দেখা করতে বলেন হিমু।

তারা সেখানে গেলে হিমু এবং রানা তাদের গালিগালাজ করেন এবং হুমকি দেন। তারা বলেন, পরে জিত ও ফয়সাল হলে ফিরে বন্ধুদের বিষয়টি জানান এবং ছাত্রলীগ কর্মী হিমেল চাকমা ও শিমুলের কাছে বিচার দেয়। এতেই হলে উত্তেজনা শুরু হয়।

এসময় তারা বঙ্গবন্ধু হলের দিকে তেড়ে যেতে লাগলে হলের প্রধান ফটকের গেট লাগিয়ে দেওয়া হয়। পরে হিমেল চাকমাসহ অন্যদের উপস্থিতিতে ঘটনা কিছুটা শান্ত হলেও পরবর্তীতে বিকেল চারটার দিকে পুনরায় উত্তেজনা শুরু হয়। এ সময় ধ্রুব, জিৎ ও ফয়সালসহ বেশ কয়েকজন জুনিয়র কর্মী রড, বাশ ও লাঠি নিয়ে হলের প্রাচীর টপকে জিয়া মোড়ে পৌঁছালে সিনিয়র ছাত্রলীগ কর্মীরা তাদের বাঁধা দেয় এবং কামরুল ইসলাম অনিক ও বিপুল হোসাইন খানরা এসে তাদের হলে পাঠিয়ে দেয়।

জিৎ বলেন, বিনা অপরাধে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা ভদ্রভাবে প্রতিবাদ করতে গেলে পুনরায় তারা হুমকি দেয়। এর আগেও তিনি কয়েকবার আমাদের এভাবে ডেকে পাঠান এবং অহেতুকভাবে শাসান।

এ বিষয়ে হিমু বলেন, ‘সিনিয়র হিসেবে তাদেরকে ডেকে একটু কথা বলেছি। হুমকি দেইনি আর গালিগালাজও করিনি। কিন্তু পরিস্থিতি ভিন্ন খাতে নিতে ওরা হয়তো বাড়িয়ে বলেছে।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬