২৮ নভেম্বর থেকে খুবিতে দেওয়া হবে করোনার টিকা

২৬ নভেম্বর ২০২১, ০২:৩৭ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী ২৮ নভেম্বর থেকে করোনার টিকা দেওয়া কার্যক্রম শুরু হচ্ছে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেডিকেল সেন্টারে এই কার্যক্রম চলবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের প্রশাসন শাখার এক অফিস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসাকেন্দ্রে এ কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের করোনার আস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। 

যেসব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী টিকা গ্রহণ করেননি অথবা যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা গ্রহণ করতে পারবেন।  এ ছাড়া এখন পর্যন্ত যাঁরা প্রথম ডোজ আস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে পারেননি, তাঁদের টিকা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। 

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬