ইবির গ্রন্থাগার ১১ ঘণ্টা খোলা থাকবে

২৫ নভেম্বর ২০২১, ১২:৪১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের  গ্রন্থাগার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গ্রন্থাগার রাত আটটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যক্রম হবে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, গত ২১ নভেম্বর গ্রন্থাগার কমিটির ৩৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এক শিফটের পরিবর্তে আগের মত দুই শিফটে গ্রন্থাগার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী শনিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থাগারের পাঠকক্ষ চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

এর আগে করোনাকালীন দীর্ঘ বন্ধের পর গত ৫ অক্টোবর এক শিফটে গ্রন্থাগার চালু হয়। পরবর্তীতে ২৫ অক্টোবর ক্লাস শুরুর পর পুরোদমে গ্রন্থাগার খোলার কথা থাকলেও এক শিফটেই চলতে থাকে।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬