জবিতে ভর্তির আবেদনে সময় বাড়ল

২৫ নভেম্বর ২০২১, ০৮:৩৪ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বেড়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত ছিল। এখন তা ৫ দিন বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

যোগ্যতা থাকা সাপেক্ষে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অনলাইনে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার ১০০ নম্বর এবং এসএসসি বা সমমান থেকে ১০ ও এইচএসসি বা সমমান থেকে ১০ নম্বর নিয়ে মোট ১২০ নম্বরের ভিত্তিতে ইউনিট ভিত্তিক মেধাতালিকা করা হবে।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬