ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু ৩০ ডিসেম্বর

২৪ নভেম্বর ২০২১, ০৬:৪৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) এর পরীক্ষা সারাদেশে একযোগে ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে।

বুধবার (২৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাসের (বিশেষ) পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হবে।

আগামী ৩০ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হবে। সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন দুপুর ১টা থেকে এ পরীক্ষা আয়োজন করা হবে। ২০২০ সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি শেষ হবে এবং ২০১৮ সালের ডিগ্রি পাসের বিশেষ পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি শেষ হবে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬