ইবিতে ভর্তিতে ২৩ শতাংশের বিভাগ পরিবর্তনের সুযোগ

২৪ নভেম্বর ২০২১, ০১:২৩ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রসাশন। আগামী ২৮ নভেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হবে, চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (২৪ নভেম্বর) ইসলামী বিশবিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র দুইগুণ যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে।

এবছর ইবিতে সাতটি অনুষদের অধীনে ৩২টি বিভাগে মোট ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এ ছাড়া প্রস্তাবিত একটি বিভাগ অনুমোদন পেলে আরও ৩০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ২০টি বিভাগে মোট ৫৩৮ জন শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করে ভর্তি হওয়ার সুযোগ পাবে, যা মোট শিক্ষার্থীর ২৩.৩৪ শতাংশ।

আইন অনুষদের বিভাগগুলোতে ৪০ জন ও ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগগুলোতে ১৫ জন করে বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারবে।

আবেদনের ক্ষেত্রে ‘এ’ ইউনিটে ৬৫০, ‘বি’ ইউনিটে ৮০০ ও ‘সি’ ইউনিটে ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কেউ একাধিক ইউনিটে আবেদন করতে চাইলে তাকে পছন্দকৃত ইউনিটগুলোর মধ্যে সর্বোচ্চ পরিমাণের সাথে বাকি ইউনিটগুলোর জন্য ২০০টাকা করে পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) ভর্তি নির্দেশিকা এবং এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬