কুবিতে মার্কেটিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত 

২৩ নভেম্বর ২০২১, ১০:৩১ PM
কুবিতে মার্কেটিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত 

কুবিতে মার্কেটিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছানিয়া পিকনিক রিসোর্টে বিভাগের ১৩ তম ব্যাচের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন কিরা হয়।

১৩ তম ব্যাচের শিক্ষার্থী রবিন হোসাইনের সঞ্চালনায় এবং প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরির উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানটি শুরু করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। এসময় অতিথিদেরক ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নেন মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. আমজাদ হোসাইন সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার ভিত্তিক সুযোগ সুবিধা প্রদানের জন্য বিভাগের পক্ষ থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেলের কার্যক্রম শুরু করন হয়। এতে এডভাইজার হিসাবে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, কো-এডভাজার হিসেবে বিভাগের লেকচারার মাহফুজুর রহমান এবং মাশিয়াত যাহিন দায়িত্ব পালন করবেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি গর্ববোধ করছি। বিশ্ববিদ্যালয় জীবন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। এ জীবনটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের চার-পাঁচ বছরের রেজাল্ট আপনার জীবনকে বদলে দিবে। এ জীবন সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাদেরকে ভালো বন্ধু তৈরি করতে হবে এবং সময়ের যথাযোগ্য ব্যবহার করতে হবে। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরি বলেন, তোমরা প্রথম বর্ষে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাণ বেধেছিলে এই স্বপ্ন তোমাদেরকে বহুদূর নিয়ে যাবে। আমি আসার পর যে স্বপ্ন দেখেয়েছিলাম তা তোমরা খুব শীগ্রই অবলোকন করতে পারবে।  চার বছর সময় তোমরা উপভোগ করবে নাকি ইনভেস্ট করবে এটা তোমাদেরকেই ঠিক করতে হবে। যে  এ  সময়টা ভালোভাবে কাজে লাগাবে সে জীবনে সফল হবে।  বর্তমান যোগ মেধা দিয়ে টিকে থাকার যোগ। যদি তুমি ভালো রেজাল্ট করতে পার তাহলে তোমাদেরকে কোথাও থেমে থাকতে হবে না।

তিন পর্বের অনুষ্ঠানে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950