শীতকালীন ছুটি বাতিল করল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

২৩ নভেম্বর ২০২১, ০৫:২৩ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দেড় বছরের অধিক সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সৃষ্ট সেশনজট নিরসনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড যথারীতি চলবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সেশনজটের ক্ষতি পুষিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯ থেকে ৩০ ডিসেম্বরের শীতকালীন ছুটি (২৫ ডিসেম্বর, বড়দিনের ছুটি ব্যতিত) বাতিল করা হয়েছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকান্ড এগিয়ে নিতে ১৯ থেকে ২৮ ডিসেম্বরের অফিস ছুটিও (বড়দিনের ছুটি ব্যতিত) বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬