ইবিতে শীতের ছুটি বাতিল

২৩ নভেম্বর ২০২১, ০৪:৩২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত ৯ দিনের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। করোনাকালীন বন্ধের কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময়ের প্রতি সহানুভূতিশীল হয়ে তাঁদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগামী ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পূর্ব নির্ধারিত ছুটি বাতিল করা হলো।

এর আগে, দীর্ঘ ১৮ মাস পর ৯ অক্টোবর খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল। ২০ অক্টোবর থেকে সশরীরে শুরু হয়েছে ক্লাস।

 

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬