খুলনা বিশ্ববিদ্যালয়

পর্দা উঠল জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের

১৯ নভেম্বর ২০২১, ০৬:১২ PM
খুবিতে স্নাতক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করছেন অতিথিরা

খুবিতে স্নাতক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করছেন অতিথিরা © সংগৃহীত

স্নাতক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড- ২০২১ এর উদ্বোধন করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি)। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় খুলনা অঞ্চলের এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।   

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের আয়োজনে করা এবারের অলিম্পিয়াডটির যৌথ উদ্যোক্তা হলেন বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। 

অলিম্পিয়াডের উদ্বোধন উপলক্ষে সকালে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা এবং খুলনা বিশ্ববিদ্যালয় ও গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন উপাচার্য। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মাহমুদ হোসেন বলেন, আমাদের এখন আর পিছিয়ে পড়ার সুযোগ নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আর যদি গণিত না এগোয়, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি এগোবে না। কেননা গণিতকে কেন্দ্র করেই বিজ্ঞানের এতো বিস্তৃতি। মনে রাখতে হবে গণিত এগিয়ে গেলে, বিজ্ঞানও এগিয়ে যাবে।

বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদেরও গণিতের প্রতি আগ্রহী হতে হবে। মন থেকে গণিত ভীতি দূর করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত চর্চা বাড়াতে হবে। 

আয়োজক খুবির গণিত ডিসিপ্লিনকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, গণিত অলিম্পিয়াড কোনো কম্পিটিশন নয়, এটি একটি উৎসব। করোনা মহামারি কাটিয়ে এ বছর এই অলিম্পিয়াড হচ্ছে। আশা করছি, আগামীতে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মুন্নুজাহান আরা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. আফরোজা পারভীন, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন এবং বাংলাদেশ গণিত সমিতির পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কল্যাণ কুমার দে।

অন্যদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড. মোশতাক আহমদ এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানিয়েছে, এই অলিম্পিয়াডে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং বিএল কলেজের ৭২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে ১০ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচন করা হবে। 

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে
  • ২৫ মার্চ ২০২৬
বাকি পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ২৫ মার্চ ২০২৬
অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence