এবার দোকানিদের জন্য ‘সান্ধ্য আইন’ রাবি প্রশাসনের

১৭ নভেম্বর ২০২১, ০৪:৩১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর। © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেতরে থাকা সব দোকান রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বুধবার (১৭ নভেম্বর) থেকেই এ আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদ আলী স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়েছে।

ওই আদেশে উল্লেখ করা হয়, এস্টেট উপদেষ্টা কমিটির এক সভায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে সব দোকান রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত হয়। কোনো অবস্থায় ওই সময়ের পরে দোকান খোলা রাখা যাবে না। আদেশে আরও বলা হয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ করা না হয় তাহলে তাকে আর্থিক জরিমানা করা হবে।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন দোকানমালিকরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেবার জন্যই দোকান খোলা রাখছি। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না।

জাহিদ হাসান ক্যাম্পাসের স্থায়ী দোকান মালিক সমিতির সভাপতি তিনি জানান, ‘আমরা বিশ্ববিদ্যালয় আদেশের প্রতি শ্রদ্ধাশীল। আইন করলে সবার জন্য করা দরকার। ক্যাম্পাসে স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের দোকান রয়েছে। যেগুলো স্থায়ী, সেগুলো স্টেট দপ্তরের অধীনে। আমাদেরকে স্টেট দপ্তরকে প্রতি মাসে ভাড়া দিতে হয়। আর আমাদের প্রতি প্রশাসনের সদয় হওয়ার অনুরোধ করছি।'

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশেই এ আদেশ জারি করা হয়েছে বলে জানান, এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদ আলী।

বিশ্ববিদ্যালয় প্রক্টর লিয়াকত আলী বলেন, আমরা পর্যবেক্ষণ করেছি যে রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসের দোকানগুলোতে বহিরাগতদের আড্ডা জমে। এতে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট হতে পারে। ক্যাম্পাসে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে দোকানমালিকদের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এই আইন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও অস্থায়ী সবার জন্য প্রযোজ্য হবে। 

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে ছাত্রীদেরকেও হলে ফিরতে হয়। সান্ধ্য এ আইন বাতিলের জন্য গত ৫ নভেম্বর ছাত্রীরা বিক্ষোভও করেন।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬