টি-টোয়েন্টিতে

জাতীয় দলে ডাক পেলেন জবি শিক্ষার্থী শহিদুল

১৭ নভেম্বর ২০২১, ০৩:৩৬ PM
ডান হাতি পেসার মোহাম্মদ শহীদুল ইসলাম

ডান হাতি পেসার মোহাম্মদ শহীদুল ইসলাম © টিডিসি ফাইল ফটো

আসন্ন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-২০ সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, ডান হাতি পেসার মোহাম্মদ শহীদুল ইসলাম।

২০১৭ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লীগে বরিশালের হয়ে অভিষেক হওয়া শহীদুল গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে বিপিএলে চমক দেখাচ্ছেন। গত বছর বিপিএলের ফাইনালে বাবার মৃত্যু শোক কাটিয়ে উঠে শেষ ওভারে বোলিং করে জেমকন খুলনা কে চ্যাম্পিয়ন করেন শহীদুল।

এছাড়াও গত বিপিএলে ছিলেন শীর্ষ উইকেট শিকারীর তালিকায়ও। সব মিলিয়ে ৩৭টি টি-টোয়েন্টি খেলে ৫৪ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

শহীদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী। এর আগে তিনি চলতি বছরের এপ্রিল মাসে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ছিলেন। যদিও জাতীয় দলের জাসি গায়ে মাঠে নামা হয়নি এখনও। শহীদুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার সন্তান।

এদিকে শহিদুলের জাতীয় দলে ডাক পাওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার জন্য শুভ কামনা ও আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যেমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট করছেন তারা।

জাতীয় দলে শহীদুলের চান্স পাওয়ার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাতীয় দলে চান্স পেয়েছে এটা আমাদের সবার জন্য গর্বের। আমরা আশা করবো সে ভালো পারফরম্যান্স করে দেশ ও বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ইমদাদুল হক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাতীয় ক্রিকেট দলে চান্স পেয়েছে এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে। আমরা আমাদের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে নতুন ক্যাম্পাসের ওখানে মাঠ তৈরির কাজে হাত দিয়েছি। দুই তিন মাসের ভেতর আমাদের মাঠ নির্মাণের কাজ সম্পন্ন হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে শহীদুলসহ ঠাঁই পেয়েছে আরও তিনটি নতুন মুখ। তারা হলেন- সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি এবং আকবর আলী। এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহীম, লিটন দাস ও সৌম্য সরকার।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাইফহাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম এবং আকবর আলী।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬