ডিএনসিসি হাসপাতালে সাত কলেজ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

২৮ অক্টোবর ২০২১, ০৬:২৭ PM
ডিএনসিসি হাসপাতালে সাত কলেজ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু

ডিএনসিসি হাসপাতালে সাত কলেজ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হয়েছে। সাত কলেজের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সিটি করপোরেশনের হাসপাতালটি থেকে টিকা নিতে পারছেন।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা জেলার সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক কমিটির সমন্বয়ক ডা. ঝুমানা আশরাফী সুইটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসপাতালটিতে সশরীরে গিয়ে টিকা নিতে পারছেন। গত ২৪ অক্টোবর (শনিবার) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

পড়ুন: স্কুলশিক্ষার্থীদের ১ নভেম্বর থেকে করোনার টিকা দেওয়া শুরু

এর আগে, অধিভুক্ত এসব কলেজগুলোর শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করেছে প্রশাসন। ঢাকা কলেজের ২৯ জুলাই, ইডেন মহিলা কলেজের ১৮ জুলাই, তিতুমীর কলেজের ২৩ জুলাই, সোহরাওয়ার্দী কলেজের ৩১ জুলাই, সরকারি বাঙলা কলেজের ১৯ জুলাই পর্যন্ত টিকা রেজিস্ট্রেশনের সময় পেয়েছেন।

ডা. ঝুমানা আশরাফী বলেন, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সঙ্গে নটর ডেম বিশ্ববিদ্যালয়, ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরাও টিকা পাবে। এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঢাকা জেলার সিভিল সার্জন অফিসের অধীনে টিকা কার্যক্রমে যুক্ত হচ্ছে। নটর তাদের নিজস্ব ক্যাম্পাসে আগামী ৩১ অক্টোবর থেকে টিকা কার্যক্রম শুরু করবে।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close