গুচ্ছের আবেদনে ছবি পরিবর্তন করবেন যেভাবে

০৭ অক্টোবর ২০২১, ০২:২২ PM
গুচ্ছের আবেদনে ছবি পরিবর্তন করবেন যেভাবে

গুচ্ছের আবেদনে ছবি পরিবর্তন করবেন যেভাবে © প্রতীকী ছবি

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড। আগামী শনিবার (৯ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) গিয়ে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এ সময়ে কোন ভর্তিচ্ছু নিতান্ত প্রয়োজনে ছবি পরিবর্তন করতে চাইলে তাকে গুচ্ছভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।

গুচ্ছ ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আগামী ৯ এবং ১০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্নে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে হবে।

১. ছবি পরিবর্তনের আবেদন।
২. এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি।
৩. গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের প্রবেশপত্রের কপি।
৪. ৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙ্গিন ছবি (সফটকপি)।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষাির মাধ্যমে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হবে। এরপর ২৪ অক্টোবর মানবিক বিভাগ ও ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬