সাবেক উপাচার্যের মৃত্যুতে জাককানইবিতে দোয়া মাহফিল

১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৯ PM
অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ

অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুতে আগামীকাল বাদ আসর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের মৃত্যুতে আগামীকাল সকালে কোরআন পাঠ এবং বেলা ৩টায় ভার্চুয়াল স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করবেন।

দেখুন: জাককানইবি সাবেক উপাচার্য গিয়াসউদ্দিন মারা গেছেন

এছাড়াও বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিউমোনিয়া ও বার্ধক্যজনিত কারণে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদে মৃত্যুবরণ করেন।

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬