কুবিতে সশরীরে পরীক্ষা, শুরুতেই স্নাতকোত্তর

২৯ আগস্ট ২০২১, ০৩:০৪ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা মহামারীতে আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে স্নাতকোত্তরের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরুতে নেয়া হবে। রোববার (২৯ আগস্ট) দুপুর ১২টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

তিনি বলেন, আজ সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা অনলাইনে বা অফলাইন হবে কিনা তা সিদ্ধান্ত নেবে অনুষদ। অনুষদ চাইলে অনলাইন বা অফলাইনে পরীক্ষা নিতে পারবে। তবে স্নাতকোত্তরের সেমিস্টার পরীক্ষা দিয়ে সশরীরে শুরু হবে চূড়ান্ত পরীক্ষা। কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, বিকাল ৩টায় পরীক্ষা কমিটির সভা রয়েছে। সেখানে নির্দিষ্ট হবে পরীক্ষার তারিখ।

উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে একই বছরের ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে চলতি বছরের ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।

শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাঙ্গ করে বিসিবি পরিচালক বললেন—‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, প…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950