ধীরে ধীরে ববি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে: ভিসি

০২ জুলাই ২০২১, ০৩:২২ PM
সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

সংবর্ধনা প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

আমেরিকান অ্যাসোসিয়েশন ফর পেট্রোলিয়াম জিওলজিস্ট কর্তৃক এল অস্টিন আন্ডারগ্রাজুয়েট গ্রান্ড প্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৫  সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে এক ভার্চুয়াল প্রোগ্রামে এ সংবর্ধনা প্রদান করা হয়।

রিসার্চ গ্রান্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ২০১৬-১৭ সেশনের ফয়সাল আহমেদ, হামিদা আক্তার, মোসা. লাবনী, মোঃ সাইফুল ইসলাম ও আফরোজা মিম।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুখেন গোস্বামী।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রায়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ সালমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, আন্তর্জাতিক পর্যায়ে থেকে শিক্ষার্থীদের এই অর্জন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দেয়। আমি আন্তরিকভাবে আমাদের এই শিক্ষার্থীদের অভিনন্দন এবং সফলতা কামনা করি। এভাবে আস্তে আস্তে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে।

এ সময় দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের তিনটি দায়বদ্ধতার কথা বলেন উপাচার্য, পরিবারের প্রতি দায়বদ্ধতা, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ কৃত শহীদ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দায়বদ্ধতা।

আমেরিকান এ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম জিওলজিস্ট (AAPG) ফাউন্ডেশন ‘এল অস্টিন উইকস আন্ডারগ্রাজুয়েট গ্রান্ড প্রোগ্রাম’ প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের জিওসাইন্সের শিক্ষার্থী ও সংগঠনকে এই রিসার্চ গ্রান্ড প্রদান করে থাকে।

চলতি বছর বিশ্বের ১৩৪টি দেশের ৪০০’র বেশি শিক্ষার্থী ও সংগঠনের মধ্যে থেকে ১৭৫ জন এই রিসার্চ গ্রান্ড পেয়েছেন।

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950