পদোন্নতি পেলেন সাত কলেজের ৮৯ শিক্ষক

৩০ জুন ২০২১, ০২:৩৭ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

সহকারী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ৮৯ জন শিক্ষক। মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করে আগের পদে দায়িত্ব পালন করবেন। মাউশি অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে করতে হবে।

পদোন্নতি পাওয়া সাত কলেজের শিক্ষকদের মধ্যে ঢাকা কলেজের ১৬ জন, ইডেন মহিলা কলেজের ১৭ জন, সরকারি তিতুমীর কলেজের ১৭ জন, সরকারি বাঙলা কলেজের ১৮ জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৯ জন, কবি নজরুল সরকারি কলেজের ৭ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৫ জন রয়েছেন।

তবে অন্যান্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছেন উল্লেখ করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বশেষ কমিটির সভাপতি ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, পদোন্নতির ক্ষেত্রে আমরা অন্যান্য ক্যাডারের তুলনায় অনেক পিছিয়ে আছি। দীর্ঘদিন পরে পদোন্নতি হওয়ায় আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। পদোন্নতি পাওয়ার যোগ্যতা সম্পন্ন আমাদের আরো বেশ কয়েকজন সহকর্মী রয়েছেন।

“আশা করি তাদের বিষয়ও দ্রুত বিবেচনা করা হবে। এছাড়াও প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদেও দ্রুত পদোন্নতি দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।”

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬