পুরান ঢাকায় জবি ছাত্রীকে যৌন হয়রানি, চিৎকারে পালালেন উত্যক্তকারী

২৮ জুন ২০২১, ০৩:০৬ PM
অজ্ঞাতনামা এক ব্যক্তি ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও যৌন হয়রানি করেন

অজ্ঞাতনামা এক ব্যক্তি ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও যৌন হয়রানি করেন © টিডিসি ফটো

রাজধানীর পুরান ঢাকার কলতা বাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন। এ নিয়ে ভুক্তভোগী অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

রবিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা এক ব্যক্তি ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও যৌন হয়রানি করেন। চিৎকার শুরু করলে ব্যক্তিটি পালিয়ে যায়। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ওই স্মারকলিপিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় এলাকা ও দেশের বিভিন্ন জায়গায় যৌন হয়রানির মতো ঘটনার শিকার হচ্ছে। ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটে যাওয়া আমাদের জন্য উদ্বেগজনক।

যৌন হয়রানি ও শ্লীলতাহানির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কাছে চার দফা দাবি হলো- ছাত্রীর শ্লীলতাহানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে; বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে; অবিলম্বে ছাত্রী হল চালু করে শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দ দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ‘নিপীড়ন বিরোধী সেল’ গঠন করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও যৌন নিপীড়নের ঘটনায় বিনা খরচে আইনি সহযোগিতা দিতে হবে। 

জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয়েছে। পুলিশ এবং হয়রানিকৃত স্থানের আশপাশের এলাকাবাসীর সঙ্গে কথা বলে ও সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। 

সূত্রাপুর থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। তবে আমরা চেষ্টা চালাচ্ছি। 

কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence