মগবাজারের বিস্ফোরণে প্রাণ হারালেন কবি নজরুলের মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © টিডিসি ফটো

রাজধানীর মগবাজারে একটি তৃতীয়তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিফের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকায়। স্বজনরা জানান, পরিবারের বড় ছেলে মুস্তাফিজ। পড়াশোনা ও কাজের সুবাদে ঢাকাতেই থাকতেন।

মোস্তাফিজ রহমান রেডিও ধ্বনির ইসলামিক অনুষ্ঠান ‘আহকামুল জুমা’-এর উপস্থাপক ছিলেন। এছাড়া তিনি একজন সংস্কৃতিকর্মী হিসেবেও বেশ পরিচিত। উপস্থাপনা করতেন রেডিও একাত্তরের আরো একটি অনুষ্ঠান।

বিস্ফোরণের ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজুরকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম।

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬