খেলার মাঠে মার্কেট নয়, পরিবেশবান্ধব স্টেডিয়াম চান এলাকাবাসী

২৭ জুন ২০২১, ০৮:১৯ PM
এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন

এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন © টিডিসি ফটো

পুরান ঢাকার ধুপখোলা খেলার মাঠে মার্কেট চাই না, আমরা পরিবেশবান্ধব স্টেডিয়াম চাই। এই মাঠ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিবেশ উপযোগী স্টেডিয়াম তৈরী করতে হবে। বাণিজ্যিক মার্কেট নির্মাণ করলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্থ হবে।

আজ রোববার (২৭ জুন) রাজধানীর ধূপখোলা খেলার মাঠে এক মানববন্ধন কর্মসূচিতে স্থানীয়রা এসব কথা বলেন। মানববন্ধন কর্মসূচির আয়োজন করে গেন্ডারিয়ার সর্বস্তরের এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ঐতিহাসিক ধুপখোলা মাঠ গেন্ডারিয়াবাসীদের জন্য একটি গর্বের সম্পদ। আমরা ২০১৭ সাল থেকে শুনছি এই মাঠে মার্কেট তৈরি করা হবে। ধুপখোলা মাঠকে মূলত ধ্বংস করার প্রকল্প পাস হয়েছে। বিশ্বের কোথাও কোনো ইতিহাস নেই যেখানে মাঠ দখল করে মার্কেট করা হয়।

মানববন্ধনে এলাকাবাসী সরকারের কাছে পাঁচ দাবি জানান। দাবিগুলো হলো, ঐতিহাসিক ধুপখোলা মাঠে ইমারতের মার্কেট তৈরির সিদ্ধান্তকে বাতিল করতে হবে; স্বাস্থ্যসম্মত পরিবেশ উপযোগী সর্বসাধারণের জন্য স্টেডিয়াম তৈরী করতে হবে; মাঠ এবং পার্শ্ববর্তী এলকাসমূহে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে; মাঠ এবং চারিদিকে সবুজায়ন করতে হবে; ধূপখোলা মাঠের চারিদিকে জননিরাপত্তা বিধানকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করতে হবে।

শখে বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬