অনলাইনে পরীক্ষা নেবে খুবি

২৭ জুন ২০২১, ০৭:২৬ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১৭২তম সভা (জরুরী) অনুষ্ঠিত হয়।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দসহ সংশ্লিষ্ট স্থানীয় অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে করোনা পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন পাঠদান ও পরীক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটির প্রতিবেদন ও কারিগরি কমিটি কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের ফলে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনলাইনে এবং স্বাভাবিক হলে সশরীরে পরীক্ষা গ্রহণের সব পথ খোলা রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে করোনা মহামারির পরিস্থিতিতে ইতোমধ্যে একাডেমিক ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা অনলাইনে পরীক্ষা গ্রহণের মাধ্যমে অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত প্রচলিত অধ্যাদেশে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় একাডেমিক কাউন্সিলের সভায় উদ্ভুত করোনা পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে আলোচনায় হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যাপারে খুব শীঘ্রই একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর প্রথম একাডেমিক কাউন্সিল সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো তা অত্যন্ত সময়োপযোগী এবং অনলাইনে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম অব্যহত রাখার ক্ষেত্রে তা খুবই তাৎপর্যপূর্ণ।

এর আগে, খুলনা অঞ্চলে লকডাউন ঘোষণার প্রেক্ষিতে গত জুন ২০ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬