আবারও গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে

২৭ জুন ২০২১, ০৩:৪৯ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

অনলাইনে আগামী ১ জুলাই থেকে স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। পূর্বের বকেয়া পরিশোধ ও চলতি সেমিস্টারের কমপক্ষে অর্ধেক ফি জমা দিয়ে পরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থীরা। 

শনিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বিজ্ঞপ্তিতে জানান, পূর্বের নির্ধারিত দিনেই (১ জুলাই) সেমিস্টার ফাইনাল (এপ্রিল-২১) পরীক্ষা অনলাইন প্রযুক্তিতে শুরু হবে।

এসময় তিনি আরো জানান, চলমান সেমিস্টারের সমুদয় ফির ৫০ শতাংশ পরিশোধের সাপেক্ষে শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন৷ সেই সঙ্গে শিক্ষার্থীদের পূর্ববর্তী সেমিস্টারের সমুদয় বকেয়া পরিশোধ করতে হবে৷ 

উল্লেখ্য, করোনাকালীন সময়ে গত দুই সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নিয়েছে গবি কর্তৃপক্ষ। অনলাইনে ৩য় বারের মতো পরীক্ষা দিবেন এখানকার শিক্ষার্থীরা৷

হরমুজ প্রণালী থেকেই মুসলিম পতনের শুরু, হরমুজ প্রণালী থেকেই …
  • ০৩ এপ্রিল ২০২৬
একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬