বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

২৬ জুন ২০২১, ০৬:৫৫ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কঠোর লকডাউনের কারণে আগামীকাল রবিবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সকল পরীক্ষা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ শনিবার বিকাল ৫টায় উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সঙ্গে সাথে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও সকল বিভাগীয় চেয়ারম্যানের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সশরীরের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম ও ভাইভা পূর্বের ন্যয় চলমান থাকবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৪ জুন) বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া চূড়ান্ত পর্বের (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা সশরীরে শুরু হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং গণিত বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬