জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম বর্ষে ভর্তি-ক্লাস অনলাইনে নেয়ার চেষ্টা চলছে: ভিসি

২৬ জুন ২০২১, ০৫:০৮ PM
অধ্যাপক মশিউর রহমান

অধ্যাপক মশিউর রহমান © ফাইল ফটো

করোনা ভাইরাসের কারণে থমকে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম অনলাইনে করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া প্রথম বর্ষের ক্লাসগুলোও অনলাইনে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে।

শনিবার (২৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্যা প্রেস’ এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপচার্য অধ্যাপক মশিউর রহমান।

তিনি বলেন, করোনার কারণে স্নাতক প্রথম বর্ষের ভর্তি ও ক্লাস শুরু করা সম্ভব হয়নি। এগুলো অনলাইনে করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া অন্যান্য বর্ষের ক্লাসও অনলাইনে আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পরীক্ষাগুলো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর সশরীরে নেয়ার ইচ্ছা আছে।

শিক্ষকদের বেতন দিতে না পারলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে জানিয়ে অধ্যাপক মশিউর রহমান আরও বলেন, অধিভুক্তি পাওয়ার সময় তাদের শর্তই ছিল শিক্ষকদের বেতন কলেজ ফান্ড থেকে দিতে হবে। তারা যদি বেতন দিতে না পারে তাহলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। ডে বিভাগগুলোর শিক্ষকদের বেতন দিতে পারবে সেগুলোর অধিভুক্তি বাতিল হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের যেন সমস্যা না হয় সে বিষয়টিও দেখা হচ্ছে।

শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬